ধারের টাকা আদায় করতে গিয়ে ভাবিকে ধর্ষণ, দেবর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২১:২৯
বগুড়ার শেরপুরে ভাবিকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ মার্চ) ভুক্তভোগী নারী বাদী হয়ে শেরপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী নারীর মামাতো দেবর। ভুক্তভোগীর স্বামী বিদেশে যাওয়ার আগে অভিযুক্তের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই ধারের টাকা আদায়ের অযুহাতে ওই দেবর প্রায়ই ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করতেন।
গত ২৪ মার্চ পাওনা টাকা আদায়ে ওই নারীর বাড়িতে যান অভিযুক্ত দেবর। সে সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, “মামলার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
আরও পড়ুন
- • সারা দেশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আভাস
- • স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম
- • ভেনেজুয়েলার ভূমিকম্প: গুগল এলার্টে আগেভাগে সরে যান অনেক মানুষ
- • সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
- • প্রতিদিন একটি কলা খেলে শরীরে কী পরিবর্তন আসে?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮
- • ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
