ডিএমপির অতিরিক্ত ডিআইজি হলেন কোহিনুর মিয়া
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ২১:৫৫
১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে পদোন্নতি দিয়েছে সরকার। তিনি অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন।
রোববার (১২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি, পশ্চিম) কোহিনূর মিয়াকে ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা পাবেন।
এর আগে, গত ৯ মার্চ রাষ্ট্রপতির পুনর্বিবেচনার আওতায় প্রায় ১৫ বছর আগের বরখাস্তের আদেশ বাতিল করে কোহিনূর মিয়াকে চাকরিতে পুনর্বহাল করে সরকার।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তার বরখাস্তকরণের গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করে তাকে প্রাপ্য বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়ার কথাও প্রজ্ঞাপনে জানানো হয়।
উল্লেখ্য, দেড় দশক আগে ডিএমপির ডিসি ও ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত থাকার সময় বিতর্ক তৈরি করে সমালোচনার মুখে পড়েন বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা কোহিনূর মিয়া। ২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবশেষে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর তার বরখাস্তের আদেশ বাতিল করা হয়।
আরও পড়ুন
- • সরকারি হাসপাতালে সন্তান জন্মালেই মিলবে স্বর্ণের আংটি
- • নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস
- • বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনোমিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
- • ডেনমার্কে লাউডস্পিকারে আযান নিষিদ্ধের উদ্যোগ, শুরু বিতর্ক
- • নিষেধাজ্ঞা শিথিল হলে ধনী দেশের তালিকায় যেতে পারে ইরান
- • সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি, আটক বনদস্যু দুলাভাই বাহিনীর প্রধান
- • চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই
- • যুক্তরাষ্ট্রকে নিজের মতো ব্যবহার করার দিন কি শেষ হচ্ছে ইসরাইলের?
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
