২৬ জুন ২০২৬, শুক্রবার, ১৫:১৮

শিরোনাম
চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি, আটক বনদস্যু দুলাভাই বাহিনীর প্রধান

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি, আটক বনদস্যু দুলাভাই বাহিনীর প্রধান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১৩:৫৫

সুন্দরবনের খুলনা অঞ্চলে কোস্ট গার্ডের সঙ্গে কথিত বনদস্যু দুলাভাই বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাহিনীটির প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

শুক্রবার সকালে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। হাসপাতালের নথি অনুযায়ী, রবিউল ইসলামের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বন বিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় অভিযান চালানোর সময় দুলাভাই বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে রবিউল ইসলামকে আটক করা হয়। তবে অভিযান এখনও চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রবিউল ইসলাম কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা। একসময় সুন্দরবনে সক্রিয় ‘ইলিয়াস বাহিনী’র প্রধান নিহত হওয়ার পর ২০২৪ সালে তিনি নতুন একটি দল গঠন করেন। ইলিয়াসের বোনের স্বামী হওয়ায় স্থানীয়ভাবে দলটি ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিতি পায়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সুন্দরবনের ভেতরে গোলাগুলির ঘটনার কথা শুনেছেন। তবে এ বিষয়ে তাঁদের কাছে বিস্তারিত তথ্য নেই। অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলামও বলেন, ঘটনাটি সম্পর্কে তাঁরা অবগত হয়েছেন। তবে বিস্তারিত তথ্য কোস্ট গার্ড জানাতে পারবে।

কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন