২৬ জুন ২০২৬, শুক্রবার, ১৬:২১

শিরোনাম
চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি

নিষেধাজ্ঞা শিথিল হলে ধনী দেশের তালিকায় যেতে পারে ইরান

নিষেধাজ্ঞা শিথিল হলে ধনী দেশের তালিকায় যেতে পারে ইরান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১৪:৪৩

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তে ইরানের তেল খাতে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এ নীতি দীর্ঘমেয়াদে বহাল থাকলে পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত হতে পারে ইরান।

নিষেধাজ্ঞা শিথিলের ফলে ইরানের তেল উৎপাদন ও রপ্তানি বাড়ার সুযোগ তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক লেনদেন ও পরিবহন ব্যয় কমবে এবং প্রতি ব্যারেল তেল বিক্রিতে দেশটির আয়ও বাড়তে পারে। তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ভরটেক্সার তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানের দৈনিক তেল রপ্তানি প্রায় ১৫ লাখ ব্যারেলে পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো ভবিষ্যতে আবার ইরানি তেল আমদানি শুরু করতে পারে। তবে ইউরোপীয় নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক ব্যাংকগুলোর সতর্ক অবস্থান এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এখনো বড় বাধা হয়ে রয়েছে।

তাদের মতে, নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে শিথিল থাকলে তেল রপ্তানি, বিদেশি বিনিয়োগ ও অবরুদ্ধ সম্পদ ব্যবহারের সুযোগ বাড়বে। এতে আগামী এক দশকে ইরান উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

আরও পড়ুন