চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ২১:০৩
চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এসময় একটি যাত্রীবাহী ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রলারটি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড কর্মকর্তা জানান, নদীপথে মাদকের অবৈধ পাচার ও বিস্তার রোধে তাদের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আভাস
- • স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম
- • ভেনেজুয়েলার ভূমিকম্প: গুগল এলার্টে আগেভাগে সরে যান অনেক মানুষ
- • সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
- • প্রতিদিন একটি কলা খেলে শরীরে কী পরিবর্তন আসে?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮
- • ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী
- • শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
