আট বছর পর বিশ্বকাপে ফিরে দাপুটে জয় সুইডেনের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১০:২৪
বিশ্বকাপের মঞ্চে সুইডেনের সেরা সাফল্য ১৯৫৮ সালে। ঘরের মাঠে অনুষ্ঠিত সেই আসরে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত ব্রাজিলের কাছে হেরে রানার্সআপ হয়েছিল তারা। এরপর বিভিন্ন সময়ে বিশ্বকাপে খেললেও নিয়মিত অংশগ্রহণকারী দলগুলোর কাতারে নিজেদের রাখতে পারেনি সুইডিশরা।
আট বছর পর আবারও বিশ্বকাপে ফিরেছে সুইডেন। আর প্রত্যাবর্তনের ম্যাচটি রাঙিয়েছে দাপুটে জয়ে। যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে তিউনিসিয়াকে ৪-১ গোলে হারিয়েছে ইউরোপের দলটি।
বাংলাদেশ সময় আজ সকালে মন্তেরেই স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সুইডেন। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সের বাইরে থেকে নেওয়া ইয়াসিন আয়ারির দুর্দান্ত শটে প্রথম গোল পায় সুইডিশরা।
গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে সুইডেন। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্দার ইসাক। প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে সহজেই বল জালে পাঠান তিনি।
তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরার আভাস দেয় তিউনিসিয়া। ৪২ মিনিটে হানিবাল মেজব্রির বাড়ানো বলে গোল করেন ডিফেন্ডার ওমর রেকিক। তাতে বিরতির আগে ব্যবধান কমিয়ে ২-১ করে উত্তর আফ্রিকার দলটি।
দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সুইডেন। ৫৯ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ভিক্টর গিয়োকেরেস। গোলটি এসেছে তিউনিসিয়ার রক্ষণভাগের ভুল থেকে। গোলরক্ষক আবদেলমুহিব শামাখ বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় আশপাশে থাকা ইসাককে খেয়াল করতে পারেননি। সুযোগ কাজে লাগিয়ে ইসাক বল বাড়িয়ে দেন গিয়োকেরেসকে, আর সুইডিশ ফরোয়ার্ড সহজেই বল জালে জড়ান।
এরপরও আক্রমণের গতি কমায়নি সুইডেন। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে বিশ্বকাপে প্রত্যাবর্তনের ম্যাচে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।
এই জয়ে গ্রুপপর্বে শুভ সূচনা করল সুইডেন। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফিরে নিজেদের সামর্থ্যেরও জানান দিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।
আরও পড়ুন
- • ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫
- • মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম
- • শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি
- • তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’
- • ৯ জেলায় রাত ১টার মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
