ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৯:৩২
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই শিক্ষার্থী ও তরুণ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার বিকেলে আলিগঞ্জের একটি বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে একটি কোচিং সেন্টারের পাশাপাশি গেমিং জোন, পোষা প্রাণীর দোকান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ও ধোঁয়ার মধ্যে প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী ভবনের প্রথম তলা থেকে লাফ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও আতঙ্কিত মানুষকে জানালা ও বারান্দা দিয়ে বের হওয়ার চেষ্টা করতে দেখা যায়।
খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক দমকল ইউনিট কাজ করে। প্রায় এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার তৎপরতা তদারকি করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনাটি তদন্তে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • সন্ধ্যা থেকে পাঁচ জেলায় মাঠে নামল বিজিবি
- • জুলাইতেই বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
- • ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫
- • মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম
- • শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি
- • তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
