২৪ জুন ২০২৬, বুধবার, ১১:৩৯

শিরোনাম
জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

নেইমারকে নিয়ে সুখবর, স্কটল্যান্ড ম্যাচে ফেরার ইঙ্গিত আনচেলত্তির

নেইমারকে নিয়ে সুখবর, স্কটল্যান্ড ম্যাচে ফেরার ইঙ্গিত আনচেলত্তির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৯:৪২

দীর্ঘ প্রায় আড়াই বছর পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আছেন নেইমার জুনিয়র। চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এই তারকা ফরোয়ার্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাঁকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় মিয়ামিতে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দেন আনচেলত্তি।

ব্রাজিল কোচ বলেন, নেইমার এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। চলতি সপ্তাহে তিনি দলের সঙ্গে ভালোভাবে অনুশীলন করেছেন এবং নিজেকে ম্যাচের জন্য তৈরি করেছেন। তাঁর মতো মানসম্পন্ন একজন ফুটবলারের দলে ফেরা দলের জন্য বড় স্বস্তির বিষয় বলেও মন্তব্য করেন আনচেলত্তি।

নেইমারকে শুরুর একাদশে দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে হাস্যরসের সুরে আনচেলত্তি বলেন, “আমি যদি এই বয়সে ৯০ মিনিট হাঁটতে পারি, তাহলে নেইমার নিশ্চয়ই ৯০ মিনিট দৌড়ে খেলতে পারবে।” তিনি আরও বলেন, মাঠে নামুক বা না-নামুক, নেইমারের উপস্থিতি তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেইমার জুনিয়র সর্বশেষ ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর, বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে হাঁটুর গুরুতর চোটে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। এরপর দীর্ঘ পুনর্বাসন ও চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে ব্রাজিলের এই তারকাকে।

প্রায় ৯৮০ দিন পর জাতীয় দলে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে ব্রাজিল শিবিরে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য এটি শেষ বিশ্বকাপও হতে পারে বলে আলোচনা রয়েছে। ফলে তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে সমর্থকদের আগ্রহও তুঙ্গে।

আরও পড়ুন