শ্রম আদালতের পরোয়ানায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেপ্তার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৯:২৬
রাজধানীর বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রম আদালতের একটি মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে আজ বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রম আইনে দায়ের করা একটি মামলায় আদালত সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানা কার্যকর করতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা-পুলিশ। তবে ভবনের গেটে তালা থাকায় এবং নিরাপত্তাকর্মীদের অসহযোগিতার কারণে তারা শুরুতে ভেতরে প্রবেশ করতে পারেনি। এ সময় শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষী পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও দাবি পুলিশের। পরে রাতভর অবস্থান নেওয়ার পর বুধবার সকাল ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথি অনুযায়ী, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলস লিমিটেডের মালিকপক্ষের চার সদস্য এবং প্রতিষ্ঠানের চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আদালতে (মজুরি) মামলা করেন কর্মী কফিল উদ্দিন। গত বছরের ৮ মে দেওয়া রায়ে আদালত বাদীর পাওনা প্রায় ২৩ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হওয়ায় চলতি বছরের ৩ মে মামলার আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার আসামিরা হলেন নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামাল, ব্যবস্থাপনা পরিচালক খালেদা ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র এবং প্রতিষ্ঠানের চার কর্মকর্তা শাহাদাত হোসেন মিয়া, ফারজানা ইয়াসমিন, ইমরান বিন ফেরদৌস ও মোহাম্মদ মনিরুল আলম।
বাদীপক্ষের দাবি, পরোয়ানা জারির পরও দেশে অবস্থানরত অধিকাংশ আসামিকে এত দিন গ্রেপ্তার করা হয়নি। তাদের অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী পাওনা পরিশোধের ক্ষেত্রেও মালিকপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।
এ ছাড়া নাভানা গ্রুপের কয়েকজন কর্মকর্তা ও মালিকপক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, কর্মচারীদের পাওনা পরিশোধে ব্যর্থতা এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে বলেও বাদীপক্ষ দাবি করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন
- • নেইমারকে নিয়ে সুখবর, স্কটল্যান্ড ম্যাচে ফেরার ইঙ্গিত আনচেলত্তির
- • ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ, ঐতিহাসিক প্রস্তাব পাস মার্কিন সিনেটে
- • ৮ বিভাগে ঝোড়ো হাওয়ার আভাস
- • শ্রম আদালতের পরোয়ানায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেপ্তার
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • ৩৯ এ পা রাখলেন ফুটবল মহাকাব্যের মহানায়ক মেসি
- • হাসিনাসহ ১৭ জনের দুর্নীতি মামলার প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর
- • ৫ দিন ধরে নিখোঁজ সিরাজুল, 'কুইক রেসপন্স টিম' গঠন
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
