৮ বিভাগে ঝোড়ো হাওয়ার আভাস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৯:৩০
দেশের বিভিন্ন অঞ্চলে আজ বুধবার বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আজ ভোর ৫টা থেকে বেলা ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও আজ সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের আট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
এর আগে মঙ্গলবার বৃষ্টিপাত কিছুটা কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বেড়েছে। এদিন সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৫২ মিলিমিটার। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
আরও পড়ুন
- • নেইমারকে নিয়ে সুখবর, স্কটল্যান্ড ম্যাচে ফেরার ইঙ্গিত আনচেলত্তির
- • ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ, ঐতিহাসিক প্রস্তাব পাস মার্কিন সিনেটে
- • ৮ বিভাগে ঝোড়ো হাওয়ার আভাস
- • শ্রম আদালতের পরোয়ানায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেপ্তার
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • ৩৯ এ পা রাখলেন ফুটবল মহাকাব্যের মহানায়ক মেসি
- • হাসিনাসহ ১৭ জনের দুর্নীতি মামলার প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর
- • ৫ দিন ধরে নিখোঁজ সিরাজুল, 'কুইক রেসপন্স টিম' গঠন
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
