আগামী বিশ্বকাপ নিয়ে জানা-অজানা খবর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১৫:৫০
২০২৬ বিশ্বকাপের পর এবার ফুটবলপ্রেমীদের অপেক্ষা ২০৩০ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে। বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে এবারের আসরে থাকছে একাধিক ব্যতিক্রমী আয়োজন। ইতিহাসে প্রথমবারের মতো ছয়টি দেশে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ হবে ইউরোপ ও আফ্রিকার তিন স্বাগতিক দেশে।
১৯৩০ সালে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফিফা বিশ্বকাপ। সেই ইতিহাসকে স্মরণীয় করে রাখতেই শতবর্ষের উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে উরুগুয়েতে। একই সঙ্গে প্রথম বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সদর দপ্তর থাকা প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্বাগতিক হওয়ার সুবাদে স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে—এই ছয় দেশই সরাসরি ২০৩০ বিশ্বকাপের মূল পর্বে খেলবে। অর্থাৎ, বাছাইপর্ব ছাড়াই টুর্নামেন্টে জায়গা নিশ্চিত হবে ছয় স্বাগতিকের।
২০২৬ বিশ্বকাপের মতো ২০৩০ আসরেও অংশ নেবে ৪৮টি দল। ফলে স্বাগতিক ছয় দেশকে বাদ দিয়ে বাকি ৪২টি দলের জায়গা নির্ধারিত হবে বিভিন্ন মহাদেশীয় বাছাইপর্বের মাধ্যমে।
২০৩০ বিশ্বকাপের জন্য সম্ভাব্য ২৩টি স্টেডিয়ামের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ফিফা। তালিকায় রয়েছে স্পেনের ক্যাম্প ন্যু ও সান্তিয়াগো বার্নাব্যু, পর্তুগালের এস্তাদিও দা লুজ, মরক্কোর হাসান–২ স্টেডিয়াম, আর্জেন্টিনার এস্তাদিও মনুমেন্টাল এবং উরুগুয়ের ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও।
ফিফার আশা, বিশ্বকাপের শতবর্ষ উদযাপনে মহাদেশজুড়ে ছড়িয়ে থাকা এই আয়োজন ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক হয়ে থাকবে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
