২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

ফের বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি

ফের বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি

প্রকাশিত: ২১ মে, ২০২৫, ০৬:০০

আবারও বাংলাদেশে আসতে যাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ২০১৯ সালে বাংলাদেশে পা পড়লেও ছয় বছর পর ফের তিনি বাংলাদেশে আসবেন বলে নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

জানা গেছে, কক্সবাজারে ফিফা সেন্টার অব এক্সিলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অথবা উদ্বোধনের সময় বাংলাদেশে আসবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

প্যারাগুয়েতে ফিফা কংগ্রেস থেকে ফিরে মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এছাড়া বাফুফের ওপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন সহযোগিতা বাড়ানোর। 

জানা গেছে, প্যারাগুয়েতে বাফুফে সভাপতি কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে। তুলে ধরেছেন লাল-সবুজ ফুটবলের সাম্প্রতিক পারফরম্যান্স। ফিফার অর্থায়নে কক্সবাজারে হচ্ছে সেন্টার অব এক্সিলেন্স। সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনে উপস্থিত থাকার নিশ্চয়তা নিয়েছেন ইনফান্তিনো।

এছাড়াও আরও একটি বিষয়ে বাফুফে সভাপতির কথা হয়েছে ইনফান্তিনোর সঙ্গে। তাবিথ বলেন, ‘তিনটি বিষয়ে সরাসরি কথা হয়েছে ফিফার সঙ্গে। বিষয় তিনটি হলো বাফুফের আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া, গঠনতন্ত্র এবং ফিফা সভাপতির বাংলাদেশ সফর।’ 

তবে ইনফান্তিনো অবশ্য বাংলাদেশে সফরের বিষয়টি আগেই জানিয়েছিলেন। গেল জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

আরও পড়ুন