শিগগিরই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ২৩:১৬
মুর্হুমুহু রঙ বদলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো তিনি বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে, আবার কখনো তিনি বলছেন, দ্রুত যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে বের হয়ে আসবে।
মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার জানিয়েছেন, ইরান যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাষ্ট্র চলে গেলেই হরমুজ প্রণালি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।
ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে একটি ফোন সাক্ষাৎকারে বলেন, “আমরা সেখানে আর বেশিদিন থাকব না। আমরা এখন তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিচ্ছি, এটা একটা চূড়ান্ত নিশ্চিহ্নকরণ। আমাদের সেখানে আর বেশিদিন থাকতে হবে না, তবে তাদের আক্রমণ প্রতিহত করার জন্য, তাদের অবশিষ্ট যেটুকু আক্রমণাত্মক ক্ষমতা আছে, তা নির্মূল করার জন্য আমাদের আরো কাজ করতে হবে।”
২০ মার্চ ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধ শেষ করতে চার থেকে পাঁচ সপ্তাহ লাগতে পারে। এর পরের দিনই ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ দ্রুত ‘শেষ করে আনার’ কথা বিবেচনা করছে। ২৯ মার্চ এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের খারগ দ্বীপ দখলের পরিকল্পনা করা হচ্ছে। সেখানে মার্কিন সেনারা কিছুদিন অবস্থান করবে।
আরও পড়ুন
- • প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠা করবে সরকার : ববি হাজ্জাজ
- • ঢাকার বাস টার্মিনালগুলো সরানো হবে নতুন স্থানে: সেতুমন্ত্রী
- • স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
- • ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে উত্তেজনা বাড়ছে
- • জেডআরএফ’র উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দিনব্যাপী কর্মসূচি
- • ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
- • জি-৭ বৈঠকে মোদির প্রশংসায় ট্রাম্প
- • ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
