২১ জুন ২০২৬, রবিবার, ১৪:৩০

শিরোনাম
চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত

সীমান্তে পুশব্যাক নিয়ে ভারতকে সতর্ক করল হিউম্যান রাইটস ওয়াচ

সীমান্তে পুশব্যাক নিয়ে ভারতকে সতর্ক করল হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১১:১২

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধভাবে পুশব্যাক বা জোরপূর্বক বহিষ্কারের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী এবং এর ফলে সীমান্ত এলাকায় মানবিক সংকট তৈরি হয়েছে।

এইচআরডব্লিউর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুন থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একাধিকবার বাংলাদেশ সীমান্তে লোকজনকে পুশব্যাক করার চেষ্টা করেছে। এর মধ্যে পঞ্চগড় সীমান্তে প্রায় ৭৫ ঘণ্টার অচলাবস্থার ঘটনাও রয়েছে, যেখানে কয়েকটি পরিবারকে সীমান্তের জিরো লাইনে ঝুঁকিপূর্ণ অবস্থায় আটকে থাকতে হয়েছে।

সংস্থাটির দাবি, পশ্চিমবঙ্গে নতুন প্রশাসনিক নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর কথিত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এর ফলে অনেককে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে, যদিও তাদের অনেকের কাছেই ভারতীয় নাগরিকত্ব বা পরিচয়ের বৈধ নথিপত্র রয়েছে।

এইচআরডব্লিউ জানিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই অনেককে বহিষ্কার করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের পক্ষে বক্তব্য দেওয়ার বা আইনি প্রতিকার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং শরণার্থী ও অভিবাসীদের সুরক্ষাবিষয়ক বিভিন্ন নীতির সঙ্গে সাংঘর্ষিক।

হিউম্যান রাইটস ওয়াচ ভারত ও বাংলাদেশ—উভয় দেশের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ এবং জোরপূর্বক পুশব্যাকের মতো কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, আইনি প্রক্রিয়া ছাড়া মানুষকে সীমান্তে ঠেলে দেওয়া হলে মানবিক সংকট আরও গভীর হতে পারে এবং এতে নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন