১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:৩৭

শিরোনাম
গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিতে নতুন সমীকরণ সেনাবাহিনীকে আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে: সেনাপ্রধান স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গাদের জন্য ইইউ’র ১৯৮ কোটি টাকার সহায়তা

রোহিঙ্গাদের জন্য ইইউ’র ১৯৮ কোটি টাকার সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৮:২৫

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য এক কোটি ৪০ লাখ ইউরো বা প্রায় ১৯৭ কোটি ৫৬ লাখ টাকার সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (১৮ জুন) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থ রোহিঙ্গা শরণার্থীদের জরুরি সহায়তা ও সুরক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি কক্সবাজারের স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায়ও ব্যয় করা হবে।

ঘোষিত এই অর্থায়ন ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সুরক্ষা এবং ক্ষমতায়নের লক্ষ্যে গৃহীত দুই কোটি ৩০ লাখ ইউরোর বহুবর্ষীয় চুক্তির অংশ।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে থাকতে ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, এই সহায়তা রোহিঙ্গা পরিবারগুলোকে প্রয়োজনীয় সুরক্ষা সেবা পাওয়ার পাশাপাশি তাদের মৌলিক চাহিদা পূরণ এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের আশা ধরে রাখতে সহায়তা করবে।

আরও পড়ুন