২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:১১

শিরোনাম
নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ

ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, এমপি হিসেবে শপথ নিলেন অ্যান্ডি বার্নাম

ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, এমপি হিসেবে শপথ নিলেন অ্যান্ডি বার্নাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৯:৪৮

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অ্যান্ডি বার্নাম। গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র এবং লেবার পার্টির প্রভাবশালী নেতা বার্নাম মেকারফিল্ড আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে হাউস অব কমন্সে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

সোমবার পার্লামেন্টে শপথ নেওয়ার সময় লেবার পার্টির এমপিরা করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে তাকে স্বাগত জানান। শপথ শেষে তিনি সহকর্মী সংসদ সদস্য এবং স্পিকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অ্যান্ডি বার্নামের সঙ্গে একই দিনে আরও দুই নবনির্বাচিত এমপি শপথ গ্রহণ করেন। তারা হলেন স্কটিশ ন্যাশনাল পার্টির লারা বার্ড এবং কনজারভেটিভ পার্টির ডগলাস লামসডেন।

বার্নাম এর আগে ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি গ্রেটার ম্যানচেস্টারের মেয়র নির্বাচিত হন এবং স্থানীয় সরকার ব্যবস্থায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি মেকারফিল্ড উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে তিনি আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসেন।

উপনির্বাচনে বার্নাম রিফর্ম ইউকের প্রার্থীকে ৯ হাজারের বেশি ভোটে পরাজিত করেন। এই বিজয়ের মাধ্যমে তিনি লেবার পার্টির ভোটের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সক্ষম হন, যা দলটির অভ্যন্তরে নেতৃত্ব পরিবর্তনের দাবিকে আরও জোরালো করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেকারফিল্ডে তার এই জয় লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করেছে। ইতোমধ্যে তিনি দলের নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। স্টারমারের পদত্যাগের পর তাকে সম্ভাব্য উত্তরসূরি এবং প্রধানমন্ত্রী পদপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লেবার পার্টির ভেতরে বার্নামের প্রতি সমর্থন দ্রুত বাড়ছে এবং দলীয় নেতৃত্বে তার উত্থান এখন সময়ের ব্যাপার মাত্র বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক। যদি তিনি লেবার পার্টির নেতা নির্বাচিত হন, তবে তিনিই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

আরও পড়ুন