২৪ জুন ২০২৬, বুধবার, ২২:৩১

শিরোনাম
জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

‘সব ইহুদিই তোমার ওপর ক্ষুব্ধ’, নেতানিয়াহুকে ট্রাম্প!

‘সব ইহুদিই তোমার ওপর ক্ষুব্ধ’, নেতানিয়াহুকে ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ২০:৪৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ২০২৫ সালে হওয়া এক ফোনালাপে উত্তেজনাপূর্ণ বাক্যবিনিময়ের দাবি করা হয়েছে সদ্য প্রকাশিত একটি বইয়ে। সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের লেখা ‘রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প’ বইয়ে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বইটির দাবি অনুযায়ী, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টার সময় নেতানিয়াহুকে ট্রাম্প বলেছিলেন, ইহুদি সম্প্রদায়সহ অনেকেই তার কর্মকাণ্ডে অসন্তুষ্ট। ওই ফোনকলে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

লেখকদের ভাষ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এই কথোপকথন হয়। সে সময় গাজা যুদ্ধের অবসান ও অঞ্চলটির পুনর্গঠনের লক্ষ্যে একটি শান্তি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন ট্রাম্প। বইটিতে আরও দাবি করা হয়েছে, ওয়াশিংটনের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা থেকে সরে না যেতে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন তিনি এবং চুক্তি প্রত্যাখ্যান করলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন।

তবে বইয়ে উত্থাপিত এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত ট্রাম্প, হোয়াইট হাউস বা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন