২৪ জুন ২০২৬, বুধবার, ২১:৫৬

শিরোনাম
জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

দুই জেলায় অভিযান, অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

দুই জেলায় অভিযান, অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ২০:৩৬

দিনাজপুর ও রংপুরে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২৪ জুন) র‍্যাব-১৩ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার কুয়াতপুর হামিদপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল। তারা মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে বিকাশ, নগদ ও উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ লেনদেন করত।

অভিযানের সময় একজনের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে পৃথক অভিযানে বাকি তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অনলাইন জুয়া ও অন্যান্য সাইবার অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন