২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৩:৩৩

শিরোনাম
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার

ইরান এখন বিশ্বের কাছে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ জাতি-পেজেশকিয়ান

ইরান এখন বিশ্বের কাছে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ জাতি-পেজেশকিয়ান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১২:০৭

সাম্প্রতিক সংঘাতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ দেশটির আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের কাছ থেকে এমন জবাবের প্রত্যাশা করেনি।

বুধবার দেওয়া এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ইরানের শত্রুরা ধারণা করেছিল কয়েক দিনের মধ্যেই ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে নিজেদের সমর্থকদের ক্ষমতায় বসাতে পারবে। তবে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ তাদের সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।

তিনি বলেন, “আমাদের শত্রুরা ভেবেছিল তিন দিনের মধ্যেই ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটাতে পারবে। কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী এমন প্রতিরোধ গড়ে তুলেছে, যা তারা কখনো কল্পনাও করেনি।”

ইরানি প্রেসিডেন্টের ভাষ্য, সামরিক বাহিনীর দৃঢ় অবস্থান ও প্রতিরোধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের মর্যাদা ও গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। তাঁর মতে, আজ ইরান বিশ্বের কাছে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

পেজেশকিয়ান আরও বলেন, দেশের জনগণ ও সশস্ত্র বাহিনীর ঐক্যবদ্ধ অবস্থানই এই সাফল্যের মূল শক্তি।

উল্লেখ্য, সংঘাতের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার প্রক্রিয়া এগিয়ে চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

আরও পড়ুন