ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫০
ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এরপরই ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা বেড়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলার কার্যক্রম পরিচালনা করা সংঘবদ্ধ মাদক চক্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হবে।
মার্কিন সরকারের একটি সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। এগুলো মাদক চক্রের ওপর হামলায় ব্যবহার করা হবে। এই চক্রগুলোকে ‘মাদ্রক-জঙ্গি’ হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মার্কিনিরা জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে।
তিনি বলেন, “ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে।”
তিনি আরও বলেন, “আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা, সংলাপে আগ্রহী।”
জা/প্র
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
