২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে: জাতিসংঘে ট্রাম্প

গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে: জাতিসংঘে ট্রাম্প

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:২৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে ভাষণ দেন তিনি।

ট্রাম্প বলেন, “আমাদের অবিলম্বে গাজায় এই যুদ্ধ থামাতে হবে। শান্তির জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”

শুধু ট্রাম্পই নয়, অধিবেশনে আরও কয়েকজন বিশ্বনেতা গাজার চলমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেন, “গাজার যুদ্ধে যারা নীরব রয়েছে, তারাও এই বর্বরতার সহযোগী।”

অন্যদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইতিহাস স্মরণ করে বলেন, “আশি বছর আগে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে বিশ্বনেতারা বিশৃঙ্খলার বদলে সহযোগিতা, আইনহীনতার বদলে আইনের শাসন এবং সংঘাতের পরিবর্তে শান্তি বেছে নিয়েছিলেন। আজ আবারও আমরা সেই একই প্রশ্নের মুখোমুখি, তবে আরও জটিল ও নির্মম বাস্তবতায়।”

আজকের অধিবেশনে আরও বক্তব্য রাখবেন বিশ্বের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। তাদের মধ্যে রয়েছেন— কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

আরও পড়ুন