ইসরায়েলের পারমাণবিক ও সামরিক গোপন নথি হাতে পেয়েছে ইরান
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২২
ইসরায়েলের গোপন সামরিক ও পারমাণবিক প্রকল্প সংক্রান্ত লাখ লাখ পৃষ্ঠার নথি, ছবি ও ভিডিও সংগ্রহের দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ডকুমেন্টারিতে বলা হয়, এসব তথ্য মূলত ইসরায়েলি কর্মকর্তাদের সহযোগিতায় তেহরানে পৌঁছেছে।
নথিগুলোতে ডিমোনা পারমাণবিক কেন্দ্র, অস্ত্র উন্নয়ন প্রকল্প, বিজ্ঞানীদের পরিচয়, সংস্থার কাঠামোসহ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব জানান, কেউ আর্থিক লোভে, কেউ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরোধিতার কারণে তথ্য ফাঁস করেছেন।
ইরান দাবি করেছে, এসব নথি বিশ্লেষণ করতে সময় লাগবে এবং এর ভিত্তিতে ইতোমধ্যেই কিছু হামলা চালানো হয়েছে। ডকুমেন্টারিতে আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি ও ইসরায়েলি বিজ্ঞানীদের পাসপোর্টসহ বিভিন্ন ব্যক্তিগত ছবিও দেখানো হয়।
তেহরানের ভাষ্যে, এই তথ্যপ্রকাশ ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় ইরানের প্রভাব দেখানোর কৌশল। পশ্চিমা বিশ্ব যেখানে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে শঙ্কিত, সেখানে তেহরান এটিকে কৌশলগত শক্তি হিসেবে ব্যবহারের ইঙ্গিত দিয়েছে।
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
