ফ্লোটিলার অধিকারকর্মীদের জেলে পাঠানো উচিত: বেন-গভির
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫, ১৭:২২
ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভীর বলেছেন, গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের শুধু দেশ থেকে বের করে দেওয়া যথেষ্ট নয়—তাদের কয়েক মাসের জন্য জেলে রাখা উচিত। শনিবার (৪ অক্টোবর) তিনি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
বেন-গভীর লেখেন, "আমার মতে, তাদের কয়েক মাস ইসরায়েলের কারাগারে রাখা উচিত, যেন তারা বুঝতে পারে সন্ত্রাসীদের সঙ্গে ‘সহানুভূতির’ ফল কী হতে পারে।"
এর আগেও একটি ভিডিওতে বেন-গভীরকে আশদোড বন্দরে বসে থাকা অধিকারকর্মীদের তিরস্কার করতে দেখা যায়, যেখানে তিনি তাদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তর্গত শেষ নৌযান ‘দ্য ম্যারিনেট’-কেও আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী। এটি গাজার উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে পৌঁছানোর পরই আটকের ঘটনা ঘটে।
ফ্লোটিলার অংশগ্রহণকারীরা জানাচ্ছেন, তারা মূলত খাদ্য ও ওষুধ নিয়ে গাজার জন্য এগিয়ে যাচ্ছিলেন, যা ইসরায়েলের পক্ষ থেকে নৌ অবরোধ অমান্য বলে বিবেচনা করা হয়।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
