২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৯

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৯

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫, ১৩:০৮

দুই বছরের বিধ্বংসী যুদ্ধ শেষ করতে যুদ্ধবিরতির ঘোষণা এলেও বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাত থেকে গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলি বাহিনীর হামলা। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা সিটি ও খান ইউনিসে ইসরাইলি বিমান ও আর্টিলারির গোলাবর্ষণে অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, বেসামরিক এলাকা লক্ষ্য করে কোয়াডকপ্টার ড্রোন থেকেও হামলা চালানো হয়েছে। রাতভর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে।

এদিকে মিডলইস্ট আই জানিয়েছে, দক্ষিণ গাজার আল-রাশিদ সড়ক অবরোধ করে ফিলিস্তিনিদের উত্তরাঞ্চলে ফেরার পথ রুদ্ধ করে দিয়েছে ইসরাইলি ট্যাংক। পথে পথে গুলি ও গোলাবর্ষণও চলছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

যুদ্ধবিরতির ঘোষণা

এর আগে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ‘চুক্তির মাধ্যমে যুদ্ধ, বন্দি বিনিময় ও ত্রাণ সহায়তা নিশ্চিত করা হবে।’

চুক্তির আওতায় প্রথম ধাপে হামাস ২০ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে এবং ইসরাইল প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে। পাশাপাশি, প্রাথমিক পর্যায়ে ৪০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পাবে।

চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত

তবে হামলার ঘটনায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। চুক্তির আরও কিছু ধারা—যেমন ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েন—এখনও আলোচনার অপেক্ষায় রয়েছে।

দুই বছরের ভয়াবহ সংঘাত

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের পর শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি ফাঁস হওয়া ইসরাইলি সেনা তথ্যে। ধ্বংস হয়েছে গাজার প্রায় সব অবকাঠামো।
জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা এই হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছে।

আরও পড়ুন