২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০২:১৯

শিরোনাম
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল

মাকে টিকা কেন্দ্রে পাঠিয়ে সৎকন্যাকে ধর্ষণ

মাকে টিকা কেন্দ্রে পাঠিয়ে সৎকন্যাকে ধর্ষণ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৬

চট্টগ্রামের লোহাগাড়ায় ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুল আমিন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুরুল আমিন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বলি আকবর পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ভুক্তভোগী শিশুটির মা ছোট সন্তানকে টিকা দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। ওই সময় বাসায় শিশুটি ও তার সৎপিতা নুরুল আমিন একা ছিল। দুপুরের দিকে মা বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। বারবার ডাকার পর শিশুটি দরজা খুললে তাকে অস্বাভাবিক অবস্থায় দেখে মায়ের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে শিশুটি তার সৎপিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয় দেখানো হয়েছে বলে জানায়।

বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত নুরুল আমিনকে ধরে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন। পরে সেনাবাহিনী তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “সেনাবাহিনী অভিযুক্ত ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।”

আরও পড়ুন