২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:০৯

শিরোনাম
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল

যাত্রাবাড়িতে ব্যাগ তল্লাশির সময় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

যাত্রাবাড়িতে ব্যাগ তল্লাশির সময় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:২৬

রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় ব্যাগ তল্লাশির সময় মো. শাহ্ আলম (৩৩) নামের এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে আহত অবস্থায় উদ্ধার করে ওই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত পুলিশ কনস্টেবল যাত্রাবাড়ী থানায় কর্মরত। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুর ২টার দিকে কুতুবখালী পকেট গেট সংলগ্ন চেকপোস্ট এলাকায় ডিউটিকালীন একসঙ্গে থাকা দুই যুবকের মধ্যে এক যুবকের ব্যাগ দেখে সন্দেহ হলে পুলিশ অফিসারের নির্দেশে পুলিশ সদস্য মো. শাহ্ আলম ওই যুবকের ব্যাগ তল্লাশি করতে যান। তখন তার কপালে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবক।

তিনি বলেন, পরে আহত অবস্থায় শাহ্ আলমকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আহত পুলিশ সদস্যের চিকিৎসা চলছে।

আরও পড়ুন