২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:৪৬

শিরোনাম
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল

কাজলায় ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

কাজলায় ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ০১:৪৮

যাত্রাবাড়ীর কাজলায় ভবনের ছাদ থেকে পড়ে শাহআলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকত এবং গার্মেন্টসে কাজ করত। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে প্রতিবেশী কামরুজ্জামানসহ দুজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’ 

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী কামরুজ্জামান বলেন, ‘আমরা ওই ভবনের পাশেই ছিলাম, হঠাৎ বিকট শব্দ পাই। মনে হলে ওই ভবন থেকে কিছু একটা ফেলানো হয়েছে। পরে সামনে এগিয়ে গিয়ে দেখতে পাই শাহআলম নিচে পড়ে ছটফট করছে। পরে সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।’ 

কামরুজ্জামান জানান, শাহআলমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। সে ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকে।গার্মেন্টসে কাজ করে বলে জানতাম। তবে কিভাবে পড়েছে, তা জানতে পারেননি তিনি।

আরও পড়ুন