রাজধানী ৭টার পরও দোকানপাট খোলা, মানছেন না নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ২১:০২
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার সরকারি নির্দেশনা থাকলেও, রবিবার (৫ এপ্রিল) রাজধানীর অনেক এলাকায় তা মানতে অনীহা দেখা গেছে। নির্ধারিত সময়ের পরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পল্টন এলাকায় সরেজমিনে দেখা গেছে, একদিকে চায়না মার্কেট ও পলওয়েল মার্কেট বন্ধ থাকলেও বিপরীত দিকের চিত্র ভিন্ন। পান্থপথ এলাকায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বন্ধ থাকলেও এর আশেপাশের ফার্নিচারের দোকানগুলো ঝলমলে আলো জ্বালিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের একটি অংশ নির্দেশনা মানলেও অন্য অংশটি তা উপেক্ষা করছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এর আগে দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের জানিয়েছিলেন, মালিকদের অনুরোধের প্রেক্ষিতে সময়সীমা সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
তিনি বলেন, “জরুরি সেবা ছাড়া অন্য সব দোকানকে সরকারি নির্দেশনা মেনে সময়মতো বন্ধ করতে হবে। নিজ কর্মস্থল ও বাসায় বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা এখন জাতীয় দায়িত্ব।”
আরও পড়ুন
- • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ
- • সন্ধ্যা থেকে পাঁচ জেলায় মাঠে নামল বিজিবি
- • জুলাইতেই বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
- • ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫
- • মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম
- • শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি
- • তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
