২২ জুন ২০২৬, সোমবার, ১৯:৫০

শিরোনাম
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার ইরানের আছে: রাশিয়া

হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার ইরানের আছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬, ১৮:১৮

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। 

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতার’ অভিযোগ তুলেছেন।

জাতিসংঘে দেওয়া বক্তব্যে রাশিয়ার রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন, ‘ইরানের ওপর দায়ভার এমনভাবে চাপানোর একটি চেষ্টা চলছে, যেন ইরানই তার প্রতিবেশীদের ওপর হামলা করেছে।’

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, ‘যুদ্ধের সময় কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিরাপত্তার স্বার্থে তারা নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে।’

পশ্চিমা দেশগুলোকে জলদস্যুদের সঙ্গে তুলনা করে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আইন লঙ্ঘন করছে।’

রাষ্ট্রদূত আরও বলেন, ‘জলদস্যুরা যেমন জাহাজে কঙ্কাল আঁকা কালো পতাকা উড়িয়ে আক্রমণ করে, কিন্তু পশ্চিমা দেশগুলো তেমনটা করে না। তারা তাদের বেআইনি কর্মকাণ্ডকে একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থার (নিষেধাজ্ঞা) আড়ালে লুকোনোর চেষ্টা করছে।’

এদিকে বার্তা সংস্থা সিএনএন বলছে, শিপিং বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্যাপলার জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো একটি পূর্ণ এলএনজি ট্যাঙ্কার গুরুত্বপূর্ণ এই প্রণালি অতিক্রম করেছে।

‘মুবারাজ’ নামের ট্যাঙ্কারটি ঠিক কবে প্রণালিটি পার হয়েছে, তা স্পষ্ট কলে না বললেও সংস্থাটি ধারণা করছে, ট্যাঙ্কারটি তার সিগন্যাল বন্ধ রেখে গোপনে এই প্রণালি পারাপার করেছে। পরে ভারতের দক্ষিণ উপকূলের কাছে পুনরায় সিগন্যাল চালু করে। যদিও সামগ্রিকভাবে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো সীমিত রয়েছে।

আরও পড়ুন