মার্কিন নিষেধাজ্ঞার মাঝেই হরমুজ পাড়ি দিল একমাত্র জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ০০:৫৫
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে পণ্য ও জ্বালানি পরিবহনব্যবস্থা এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্য থেক জানা গেছে, আজ তেহরান সময় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই প্রণালি দিয়ে মাত্র একটি তেলবাহী ট্যাঙ্কার চলাচল করেছে।
মজার ব্যাপার হলো, ‘ম্যাব ৫’ নামের এই বতসোয়ানা পতাকাবাহী ট্যাঙ্কারটির ওপর খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেরই নিষেধাজ্ঞা রয়েছে।
মেরিন ট্রাফিক ট্র্যাকার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজ সারা দিনে ওই একটি বড় ট্যাঙ্কার ছাড়াও ভারত ও পানামার পতাকাবাহী ছোট কয়েকটি পণ্যবাহী জাহাজ এই জলপথ অতিক্রম করেছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, অনেকসময় জাহাজগুলো তাদের অবস্থান গোপন রাখতে ট্র্যাকিং সিস্টেম বা এআইএস বন্ধ করে দেয়। ফলে আমাদের অগোচরে আরও কিছু জাহাজ চলাচল করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সাধারণত বিশ্বের মোট চাহিদার পাঁচ ভাগের এক ভাগ তেল এই সরু জলপথ দিয়েই পরিবহন করা হয়। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করার পর থেকে এখানে বাণিজ্যিক জাহাজ চলাচল একপ্রকার থমকে আছে।
লয়েডস লিস্টের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১০৭টি পণ্যবাহী জাহাজ যাতায়াত করত। বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে এই সংখ্যায় ফিরে আসা এখন জরুরি হয়ে পড়েছে। এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে তেল, প্রাকৃতিক গ্যাস এবং সারের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি করছে।
সূত্র: সিএনএন
আরও পড়ুন
- • দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আভাস
- • স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম
- • ভেনেজুয়েলার ভূমিকম্প: গুগল এলার্টে আগেভাগে সরে যান অনেক মানুষ
- • সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
- • প্রতিদিন একটি কলা খেলে শরীরে কী পরিবর্তন আসে?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮
- • ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী
- • শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
