লিগ্যাল এইড সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১৬:৩৫
সরকারের লক্ষ্য লিগ্যাল এইড সেবা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, যারা আইনজীবী নিয়োগের সামর্থ্য রাখেন না, তারা জাতীয় লিগ্যাল এইড হেল্পলাইন ১৬৯ নম্বরে কল করে প্রয়োজনীয় আইনি সহায়তা নিতে পারবেন।
শুক্রবার (১৯ জুন) সকালে সাভারের বিরুলিয়া খাগান এলাকায় আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী জানান, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকার মামলার জট কমানোর লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে মিডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির কারণে নতুন মামলার সংখ্যা যেমন কমছে, তেমনি চলমান অনেক মামলারও নিষ্পত্তি হচ্ছে।
তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এটি কোনো স্বল্পমেয়াদি উদ্যোগের মাধ্যমে সম্ভব নয়। এজন্য নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের পাশাপাশি সময়োপযোগী সংস্কার প্রয়োজন।
দেশে প্রায় ৪০ লাখ মামলার জট উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সংকট নিরসনে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও জানান, আইনজীবীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ বার কাউন্সিল ও একটি ব্রিটিশ আইন প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
বাজেট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ প্রতিবছর প্রায় ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় করলেও এ খাতে বাজেট বরাদ্দ মাত্র ২ হাজার ২০০ কোটি টাকা। লিগ্যাল এইড সেবাকে আরও কার্যকর ও বিস্তৃত করতে বাজেট বৃদ্ধি প্রয়োজন।
এ সময় তিনি স্মরণ করেন, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে বাংলাদেশে লিগ্যাল এইড কার্যক্রমের যাত্রা শুরু হয়েছিল। বর্তমান সরকার সেই উদ্যোগকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
