‘আইন কমিশন’ নিয়ে হতাশা ব্যক্ত করলেন আইনমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ০০:৩৯
বিধিবদ্ধ সংস্থা ‘আইন কমিশন’ নিয়ে হতাশা ব্যক্ত করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এটা তাকে ভাবিয়ে তুলছে।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ প্রোগ্রাম পরিচালনা করে আসছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। এই ইন্টার্নশিপ প্রোগ্রামের প্রথম ব্যাচের সমাবর্তন ও পরিচিতি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে আসাদুজ্জামান বলেন, ‘গত দুই যুগে ১৫০ কোটি টাকার বেশি খরচ করে আইন কমিশন ১৬৯টি আইনের সুপারিশ করলেও গৃহীত হয়েছে মাত্র ৮টি। প্রতি বছর ৮-১০ কোটি টাকা জনগণের অর্থ ব্যয় করেও প্রত্যাশিত ইনপুট আসছে না। এটা আমাকে ভাবিয়ে তুলছে।’
প্রচলিত আইনের পর্যালোচনা, সংস্কার, অপ্রচলিত আইন বাতিল, নতুন আইনের খসড়া তৈরিই আইন কমিশনের প্রধান কাজ। ১৯৯৬ সালে ‘আইন কমিশন আইন’ পাসের মাধ্যমে স্থায়ী সংস্থা হিসেবে আত্মপ্রকাশ ঘটে।
আইন পেশার মান উন্নয়নে গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, যার নেই কোনো গতি, সে করে ওকালতি। আমরা চাই এই ধারণা থেকে মানুষকে বের করে আনতে। আমরা এই পেশার মান উন্নত করতে চাই। আমরা চাই এমন আইনজীবী, যারা বাংলাদেশকে কন্ট্রিবিউট করতে পারেন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে বাজেটে বরাদ্দ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লাইনাস র্যাগনার উইকস।
অনুষ্ঠানে ইন্টার্নশিপ প্রোগ্রামের প্রথম ব্যাচের ২৫ শিক্ষার্থীকে সনদ দেওয়ার পাশাপাশি ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়।
আরও পড়ুন
- • মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার
- • ইসলাম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ব্রেকিং ব্যাড তারকা
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
