২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১৮:৫৬

শিরোনাম
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

এবার চলচ্চিত্র পরিচালনায় নওশাবা, ‘সোমেশ্বরী’ দিয়ে শুরু

এবার চলচ্চিত্র পরিচালনায় নওশাবা, ‘সোমেশ্বরী’ দিয়ে  শুরু

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১৭:১৪

অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্র নির্মাতা হিসেবেও নাম লিখিয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তার পরিচালনায় নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘সোমেশ্বরী’। তবে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। সুনামগঞ্জের মধ্যনগর ও সোমেশ্বরী নদীকে ঘিরে নির্মিত এই সিনেমায় গ্রামীণ মানুষদের নিয়ে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে প্রকৃতি, পরিবেশ ও মানুষের জীবনের গল্প।

মঞ্চ ও পর্দা, দুই মাধ্যমেই সমানভাবে সক্রিয় নওশাবা। রেজা আরিফের নির্দেশনায় ‘সিদ্ধার্থ’ নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনা করছেন নিজের নাট্যদল ‘টুগেদার উই ক্যান’-এর বিভিন্ন প্রযোজনা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা এই দলের ব্যানারে ইতোমধ্যে চারটি নাটক মঞ্চস্থ হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার চলচ্চিত্র নির্মাণে হাত দিলেন নওশাবা। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সোমেশ্বরী’র প্রযোজক বিবেশ রায়।

প্রযোজকের ভাষ্যমতে, এটি একটি সম্মিলিত প্রয়াস। কাজী নওশাবা, আপন, লতা, জাহিদসহ কয়েকজন মিলে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন এবং নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।

সিনেমাটি নিয়ে নওশাবা বলেন, 'শুরুতে গল্প বা চরিত্র সম্পর্কে কোনো পূর্বপরিকল্পনা ছিল না। পুরো টিম মধ্যনগরে গিয়ে স্থানীয় বাস্তবতা ও অভিজ্ঞতার ভিত্তিতে গল্প নির্মাণ করেছে। মূল চরিত্রে অভিনয়েরও পরিকল্পনা ছিল না আমার, তবে উপযুক্ত কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত নিজেই চরিত্রটি করি।'

নওশাবার মতে, গ্রামীণ জীবন সম্পর্কে তার ব্যক্তিগত অভিজ্ঞতা থাকায় চরিত্রটি ফুটিয়ে তুলতে খুব বেশি বেগ পেতে হয়নি। স্থানীয় মানুষের সহযোগিতাও পেয়েছেন তিনি।

সিনেমার গল্প প্রসঙ্গে নওশাবা জানান, আধুনিকতার নামে প্রকৃতির ওপর মানুষের নেতিবাচক প্রভাব, পরিবেশ দূষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন পৃথিবী রেখে যাওয়া হচ্ছে— এসব বিষয় ‘সোমেশ্বরী’র মূল উপজীব্য। পাশাপাশি এতে থাকছে একটি বিশেষ মানবিক গল্পও।

‘সোমেশ্বরী’ নির্মিত হয়েছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া-এর আওতাধীন গ্রিন ফিল্মসের ব্যানারে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন