রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদিক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১৪:১৫
পর্যায়ক্রমে পুরো ঢাকাকেই এআই ক্যামেরার আওতাভুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মোসলেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩০ জুন) সকালে লেক রোডের এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, রাজধানীতে আরও ১৯টি ইন্টারসেকশনে (রাস্তার মোড়) এআই ক্যামেরা চালু হয়েছে। এ পর্যন্ত এআই ক্যামেরা দিয়ে মামলা হয়েছে দেড় হাজার, আর সমন বাকি আছে আরও ৩৮ হাজার।
ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সিদ্ধান্ত নেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি- এআই ক্যামেরার মাধ্যমে মামলা দেওয়ার। গত মাস থেকে এর কার্যক্রম শুরু হয়।
এ সময় সাংবাদিকদের প্রশ্নে কমিশনার বলেন, ঢাকায় অটোরিকশা পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে। মন্ত্রণালয় ও পুলিশ সমন্বয় করে অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছে।
নিবন্ধন ও নম্বরপ্লেটহীন এই বাহনগুলোর কারণে ডিজিটাল ট্রাফিকিং ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে না বলে বারবার সতর্ক করেছেন পরিবহন বিশ্লেষকরা।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
