জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৮
‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলটির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এই ঐতিহাসিক দলিলে সই করেন।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, “এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলে জাতির বিশ্বাস ছিল, আজ সেই বিশ্বাস পূর্ণতা পেল।” তিনি আরও যোগ করেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়তে প্রতিটি পদক্ষেপে পথপ্রদর্শক হিসেবে কাজ করে। এনসিপিকে এই মহতী উদ্যোগে শামিল হওয়ার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা এই সনদে সবার শেষে স্বাক্ষর করলেও এটি বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে আমরাই ছিলাম সর্বোচ্চ তৎপর।” তিনি জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা একই দিনে দুটি শপথ (সংসদীয় ও জুলাই সনদ) গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর বিএনপি-জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করলেও এনসিপি তখন অংশগ্রহণ করেনি। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত এই সনদটি ইতিমধ্যে গণভোটে জনগণের বিপুল সমর্থন লাভ করেছে। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ ও সদস্য ড. বদিউল আলম মজুমদারসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
