০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:৪১

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৩৮

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগান সামনে রেখে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিবসটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি।

২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকেই সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব ভূমিকা পালন করে আসছে দলটি। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের হয়ে এনসিপির ছয়জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, আজকের আয়োজনে শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, শিক্ষক ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। ধানমন্ডির আবাহনী মাঠে বিকেল চারটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। ইফতারের পাশাপাশি সেখানে জুলাই অভ্যুত্থানের খণ্ডচিত্র নিয়ে ‘স্ট্রিট ওয়াল’ চিত্রপ্রদর্শনী ও দলের এক বছরের পথচলার প্রমো প্রদর্শন করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচির পর বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিল করবে এনসিপি। আগামী ২ মার্চ চট্টগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর এবং কুমিল্লায় এই কর্মসূচি পালিত হবে।

আরও পড়ুন