ইমিগ্রেশন জটিলতায় দিল্লি সফর বাতিল, দেশে ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১২:১৬
ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার কারণে সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
জানা যায়, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে তিনি রোববার বিকেলে ঢাকার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে যাত্রা করেন। তবে বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের মুখে পড়তে হয়।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, নিরাপত্তাসংক্রান্ত একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) তার নাম শনাক্ত হওয়ায় তাকে বিমানবন্দরে সাময়িকভাবে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদের ঘাটতির কারণে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি নিজেই পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফেরার সিদ্ধান্ত নেন বলে সূত্র জানিয়েছে।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগের কোনো তালিকা হালনাগাদ না হওয়ায় এই জটিলতা তৈরি হয়। বিষয়টি নিরাপত্তা সংক্রান্ত হলেও পরে তা প্রশাসনিক সমস্যার অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
ঘটনাটি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ চলছে বলে জানা গেছে।
আরও পড়ুন
- • দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
- • বাজুসের নতুন ঘোষণায় ফের বাড়ল স্বর্ণের দাম
- • দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী
- • টেক্সাসে মহাসড়কে বিমান বিধ্বস্ত, নিহত ১
- • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাব আন্তর্জাতিক স্বর্ণবাজারে
- • লোডশেডিংয়ে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জের জনজীবন
- • শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো মামলায়, আবীরকে মৃত্যুদণ্ড
- • ব্যাংক খাতে কোটি টাকার হিসাবের সংখ্যা বাড়ছে
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
