যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাব আন্তর্জাতিক স্বর্ণবাজারে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১৩:৪৫
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা চুক্তির প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণবাজারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শের প্রথম নীতিনির্ধারণী বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় থাকায় স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।
বুধবার (১৭ জুন) সকাল পর্যন্ত স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪ হাজার ৩৩১ দশমিক ২৯ ডলারে স্থির ছিল। অন্যদিকে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৩৫১ দশমিক ৪০ ডলারে নেমে আসে। এর আগে সোমবার স্বর্ণের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৩৭০ দশমিক ৮২ ডলারে উঠেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে একটি অন্তর্বর্তী চুক্তির অগ্রগতি বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকির আশঙ্কা কিছুটা কমিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সম্ভাব্য এই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে। পাশাপাশি চুক্তি কার্যকর হলে ইরান আবারও আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানির সুযোগ পেতে পারে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
ইরানের তেল সরবরাহ বিশ্ববাজারে ফিরতে পারে—এমন প্রত্যাশায় আন্তর্জাতিক তেলের দামও তিন মাসের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে। এতে বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, স্বর্ণের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা গতি হারিয়েছে। কারণ এখন বাজারের প্রধান মনোযোগ ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি সিদ্ধান্তের দিকে। কেভিন ওয়ার্শের নেতৃত্বে এটি প্রথম ফেডারেল ওপেন মার্কেট কমিটি (এফওএমসি) বৈঠক।
বিশ্লেষকদের ধারণা, ফেডের বেশিরভাগ নীতিনির্ধারক চলতি বছর সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষেই অবস্থান নেবেন। তবে মূল্যস্ফীতির চাপ বাড়লে কিছু সদস্য সুদের হার বৃদ্ধির পক্ষে মত দিতে পারেন।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বর্তমানে ৫৯ শতাংশ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণা আসার আগে এই সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ ছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়, কারণ স্বর্ণ থেকে কোনো সুদ বা নিয়মিত আয় পাওয়া যায় না।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭০ দশমিক ০৫ ডলারে নেমেছে। প্লাটিনাম দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৭৯২ দশমিক ০৫ ডলার এবং প্যালাডিয়াম দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৩৪১ দশমিক ২৩ ডলারে লেনদেন হয়েছে।
আরও পড়ুন
- • দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
- • বাজুসের নতুন ঘোষণায় ফের বাড়ল স্বর্ণের দাম
- • দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী
- • টেক্সাসে মহাসড়কে বিমান বিধ্বস্ত, নিহত ১
- • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাব আন্তর্জাতিক স্বর্ণবাজারে
- • লোডশেডিংয়ে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জের জনজীবন
- • শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো মামলায়, আবীরকে মৃত্যুদণ্ড
- • ব্যাংক খাতে কোটি টাকার হিসাবের সংখ্যা বাড়ছে
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
