২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১২

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ

আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১২:০৮

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার।

এ ঘটনার পর হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন তার পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। তার স্থলে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জামালুন্নেসা।

মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে এবং ইতোমধ্যে উন্নয়ন কাজ শুরু করা হয়েছে।

এ ছাড়া অক্সিজেন চলাচলসহ পরিবেশগত মান উন্নয়নে তিনজন স্বাধীন পরামর্শকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে বলে জানানো হয়। কর্পোরেট অফিসের উপরের বেকারিও বন্ধ করে দেওয়া হয়েছে।

হাসপাতালের সাবেক নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এবং শিশু মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তার দাবি, ময়নাতদন্ত ছাড়াই মৃত্যুর কারণ নির্ধারণ করা হয়েছে, যা নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রতিফলন/রাশ

আরও পড়ুন