‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০১:৫৩
অবশেষে প্রকাশ্যে এলো বলিউডের বহুল আলোচিত স্পাই অ্যাকশন সিনেমা ‘আলফা’র ট্রেলার। যশ রাজ ফিল্মসের (YRF) স্পাই ইউনিভার্সের প্রথম নারী-কেন্দ্রিক এই সিনেমাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে, যা ট্রেলার প্রকাশের পর আরও কয়েক গুণ বেড়ে গেছে।
২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যায় কাচের আবরণে রাখা এক নবজাতক শিশুকে। ব্যাকগ্রাউন্ডের ভয়েসওভারে ভয়ংকর প্রতিপক্ষ ‘ফতেহ’ চরিত্রে অভিনয় করা ববি দেওল জানান, শিশুটির নাম তিনি রেখেছেন ‘সীতা’। এরপরের দৃশ্যগুলোতে ইঙ্গিত মেলে, ছোটবেলা থেকেই তাকে এক দুর্ধর্ষ যোদ্ধা ও ঘাতক হিসেবে গড়ে তোলা হয়েছে।
ট্রেলারে আলিয়া ভাটকে দেখা গেছে ‘সীতা’ চরিত্রে। তার বর্ণনায় উঠে আসে ফতেহের নির্মমতা ও ক্ষমতার গল্প। তিনি জানান, এক রাজকন্যাকে অপহরণ করে তাকে অস্ত্রে পরিণত করা হয়েছিল। তবে এই গল্পে প্রচলিত পৌরাণিক কাহিনির মতো উদ্ধার পাওয়ার অপেক্ষায় থাকেন না সীতা; বরং নিজেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং ফতেহের সাম্রাজ্য ধ্বংসের মিশনে নামেন।
অ্যাকশন, আবেগ ও রোমাঞ্চে ভরপুর ট্রেলারে আলিয়াকে সম্পূর্ণ নতুন এক অ্যাকশন অবতারে দেখা গেছে। পরে তার এই মিশনে যোগ দেন আরেক অভিনেত্রী শারভারী। আর দুই নারী এজেন্টের প্রশিক্ষক ও পরামর্শকের গুরুত্বপূর্ণ ভূমিকায় পর্দায় হাজির হয়েছেন অনিল কাপুর।
তবে ট্রেলারের সবচেয়ে বড় চমকটি জমা ছিল একদম শেষের কয়েক সেকেন্ডে! সংক্ষিপ্ত উপস্থিতিতেই দর্শকদের হুল্লোড় ফেলে দিয়েছেন হৃত্বিক রোশন। ট্রেলারে তার পুরো চেহারা দেখানো না হলেও, কেবল চোখের ঝলকই নতুন জল্পনা তৈরি করার জন্য যথেষ্ট ছিল। হৃত্বিকের এই উপস্থিতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ‘আলফা’ সিনেমার গল্প সরাসরি যুক্ত হতে যাচ্ছে স্পাই ইউনিভার্সের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘ওয়ার’ এবং আগামী ‘ওয়ার ২’-এর সঙ্গে।
স্পাই ইউনিভার্সের এই নতুন এবং রোমাঞ্চকর অধ্যায় নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হাই-ভোল্টেজ এই অ্যাকশন সিনেমাটি।
আরও পড়ুন
- • ‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
- • হ্যাটট্রিকের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির
- • মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের তিন তেলবাহী জাহাজ
- • সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি
- • ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের
- • মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- • স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে
- • হঠাৎ সাবস্ক্রিপশন চালু: ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালাতে দিতে হবে টাকা,
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
