২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৭

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩১

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে (IPACC) অংশগ্রহণ শেষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা অংশ নেন এবং মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন।

সম্মেলনে বক্তব্য রাখেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিযোগিতার পরিবর্তে অংশীদারিত্ব ও সহযোগিতা জরুরি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, মানবিকতা এবং গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বদ্ধপরিকর।”

সফরকালে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল টান সেরি দাতো সেরি মুহাম্মাদ হাফিজউদ্দিন জানতান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তি হস্তান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন