নির্বাচনের দায়িত্বে থাকলেও এবার ভোট দিতে পারবেন সংশ্লিষ্টরা: সিইসি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে এই সংলাপ শুরু হয়।
সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “আজকের সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সিইসি জানান, দায়িত্ব গ্রহণের পর কমিশন বড় পরিসরে কাজ শুরু করেছে। নতুনভাবে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। নারী ভোটার সংখ্যা যেখানে ৩০ লাখ কম ছিল, তা অনেকটা কমিয়ে আনা হয়েছে। এছাড়া পোস্টাল ব্যালটের বাস্তবায়ন, আরপিও সংশোধনসহ নানা বিষয়ে অগ্রগতি হয়েছে।
তিনি আরও বলেন, “নির্বাচনে সংশ্লিষ্ট অনেকেই ভোট দিতে পারেন না। এবার তাদের জন্য ভোটের সুযোগ নিশ্চিত করা হবে—এটি হবে একটি মাইলফলক।”
এক থেকে দেড় মাসের মধ্যে সংলাপ শেষ করার লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষক, নারী সমাজ, সাংবাদিক, পর্যবেক্ষক ও বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পরিকল্পনা রয়েছে কমিশনের।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
