২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

অপহরণের মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা লিপটন

অপহরণের মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা লিপটন

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১৭:৩৫

ব্যবসায়ী অপহরণের অভিযোগে ১০ কোটি টাকা চাঁদা আদায়ের মামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজের সশস্ত্র কিলার বাহিনীর সদস্য জাহাঙ্গীর কবির ওরফে লিপটনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান। সোমবার (৬ অক্টোবর) আদালতে শুনানি শেষে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

লিপটনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কৃষ্ণদাস বৈরাগী। এর আগে ৬ জুন কুষ্টিয়ার দূর্বাচারা গ্রামে সেনাবাহিনীর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলাল হোসেন জানান, ২০১৬ সালের ১০ অক্টোবর তাকে কৌশলে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে ১০ কোটি টাকা দাবি করা হয়। পরে বেলাল হোসেন মুক্তিপণ পরিশোধ করলেও তিনি ন্যায়বিচার চান।

আদালত জানিয়েছেন, লিপটনসহ আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন