প্রাথমিক শিক্ষকদের আন্দোলনসহ সকল কর্মসূচি স্থগিত
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ১৮:০১
অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের পর চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে তাঁরা শ্রেণিকক্ষে ফিরবেন বলে জানিয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মুখপাত্র খায়রুন নাহার লিপি এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের লিখিতভাবে আশ্বাস দিয়েছে যে সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে প্রস্তাব ইতোমধ্যে পে কমিশনে পাঠানো হয়েছে। কমিশন থেকে সুপারিশ এলে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।”
খায়রুন নাহার লিপি আরও বলেন, “যেহেতু মন্ত্রণালয় ১১তম গ্রেড বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, আমরা সেটিকেই প্রজ্ঞাপন হিসেবে বিবেচনা করছি। এটি আমাদের প্রাথমিক বিজয়। আমরা সরকারের আশ্বাসে আস্থা রেখে সব কর্মসূচি প্রত্যাহার করছি এবং আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরব।”
এর আগে গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষক আহত হন। পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় আশ্রয় নেন। এরপর থেকেই তাঁরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করে আসছিলেন।
শিক্ষকদের তিন দফা দাবি ছিল—
১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান,
২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান,
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
