২০ জুন ২০২৬, শনিবার, ১৩:৫০

শিরোনাম
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ ব্যবসায়িক সিন্ডিকেটের পেছনে রয়েছে রাজনৈতিক প্রশ্রয়: জামাতের আমির

সিএমপির সব থানার ওসি রদবদল

সিএমপির সব থানার ওসি রদবদল

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ১৩:০৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ১৬ থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। সিএমপির বিভিন্ন থানায় ওসি পদে কর্মরতদের মধ্যেই কেবল লটারি হয়েছে।

শনিবার ( ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে।

এতে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ, বাকলিয়াল আফতাব উদ্দিনকে কোতোয়ালি, সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর, পাঁচলাইশের ওসি সোলায়মানকে বাকলিয়া থানায় বদলি করা হয়েছে।

এছাড়া বায়েজিদের ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও, চান্দগাঁওয়ের জাহেদুল কবিরকে বায়েজিদ, খুলশীর ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে।

হালিশহর থানার ওসি নুরুল আবছারকে পাহাড়তলী, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট, পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং এবং কর্ণফুলীর ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় বদলি করা হয়েছে।

একই আদেশে বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা, পতেঙ্গার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর ইপিজেড়ের ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে।

আরও পড়ুন