১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৫৫

শিরোনাম
সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কোমায় অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান

মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কোমায় অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৬

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন দেশটির জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান ডেমিয়েন মার্টিন।

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তার শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়ে। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কৃত্রিমভাবে তাকে কোমায় রাখা হয়েছে।

উল্লেখ্য, বক্সিং ডে'তে বাড়িতে বিশ্রাম নিতে শুয়ে পড়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৫৪ বছর বয়সী মার্টিন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এরপর ধরা পড়ে মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন মার্টিন।

১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে মোট ৬৭ টেস্ট খেলেছেন তিনি। ৪৬.৩৭ গড়ে ১৩ সেঞ্চুরি, ২৩ ফিফটিসহ ৪৪০৬ রান করেন মার্টিন। 

অন্যদিকে, ২০৮ ওয়ানডেতে ৪০.৮০ গড়ে ৫ সেঞ্চুরি, ৩৭ ফিফটিসহ তার রান ৫৩৪৬। ৪টি টি-টোয়েন্টিতে ১৬২.১৬ স্ট্রাইক রেটে ১২০ রান করেছেন মার্টিন। জিতেছেন ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপ এবং ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফি।
 
আরও পড়ুন