১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:৫১

শিরোনাম
মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭

চুয়াডাঙ্গায় পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩২

চুয়াডাঙ্গায় জমজ সন্তান বাড়িতে রেখে ভোট দিতে গিয়েছিলেন এক মা। কিন্তু ভোট দিয়ে এসে এক সন্তানকে পান পানিতে মৃত অবস্থায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে শিশুটির নানাবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হাসান (৩) আলমডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

জানা গেছে, ইসরাইল হোসেনের স্ত্রী তার জমজ দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি লাল্টু মালিথার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ভোট দিতে কেন্দ্রে যান। এ সময় দুই জমজ শিশু হাসান-হুসাইনকে বাড়িতেই রেখে যাওয়া হয়। ভোট দিয়ে ফিরে এসে হুসাইনকে ঘরে পেলেও শিশুর মা হাসানকে ঘরে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, হাসান ছিল খুবই প্রাণবন্ত ও চঞ্চল স্বভাবের। মায়ের ভোট দিতে যাওয়ার স্বল্প সময়ের মধ্যেই এমন দুর্ঘটনা ঘটায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন