১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৫

শিরোনাম
ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী

বিশ্বকাপ গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কারা?

বিশ্বকাপ গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কারা?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১১:৪৭

বিশ্বকাপে ৬৮ বছর পর এক দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচই ড্র হওয়ার বিরল ঘটনার পরদিনই দেখা মিলল ঠিক উল্টো চিত্র। একের পর এক ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছেন ফুটবলের শীর্ষ তারকারা।

ফুটবল বিশ্বের বর্তমান তিন মহাতারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের পর জোড়া গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও। চার তারকার দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে তাদের নিজ নিজ দল। এর মধ্যে একমাত্র মেসিই করেছেন হ্যাটট্রিক।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ২ গোল করে ম্যাচসেরা হন হ্যারি কেইন। ২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই ফরোয়ার্ড বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১০-এ নিয়ে গিয়ে ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকারের রেকর্ড স্পর্শ করেন। ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার আবারও প্রমাণ করেছেন বড় মঞ্চে তার কার্যকারিতা।

দিনের সবচেয়ে বড় আলোচনার জন্ম দেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচকে স্মরণীয় করে রাখেন তিনি। বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েন এই তারকা।

৩৯তম জন্মদিনের এক সপ্তাহ আগে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ডও গড়েছেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান।

দীর্ঘ ২৬ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের হয়ে দুর্দান্ত সূচনা করেছেন আর্লিং হালান্ড। ইরাকের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচেই জোড়া গোল করে দলকে ৪-১ ব্যবধানে জয় এনে দেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার ৫৭তম গোল।

গ্রুপ ‘আই’-এর আরেক ম্যাচে ফ্রান্সকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিলিয়ান এমবাপ্পে। গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা নিজের পরিচিত গতি ও নিখুঁত ফিনিশিংয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ভীতি ছড়ান এবং জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন।

বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে রয়েছেন মেসি। তার ঝুলিতে রয়েছে ৩ গোল। দুই গোল করে তার পেছনে আছেন ফোলারিন বালোগান, কাই হাভার্টজ, ইয়াসিন আয়রি, হ্যারি কেইন, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে এবং এলিজাহ জাস্ট।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় অ্যাডিডাস গোল্ডেন বুট। একাধিক খেলোয়াড় সমান সংখ্যক গোল করলে প্রথমে বিবেচনায় নেওয়া হয় অ্যাসিস্টের সংখ্যা। এরপরও সমতা থাকলে কম সময় মাঠে খেলা ফুটবলারকে এগিয়ে রাখা হয়।

বিশ্বকাপের শুরুতেই তারকাদের এমন গোল উৎসব টুর্নামেন্টের বাকি পথকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

আরও পড়ুন