বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:১২
বরগুনার তালতলীতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আলী আহম্মদ ফরাজী নামের এক ইউপি সদস্য হামলার শিকার হয়েছেন। দেশীয় অস্ত্র আঘাতে গুরুতর আহত হওয়ায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাজির খাল ভোটকেন্দ্রে ভোট দিয়ে ফেরার পথে পাঁজরাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলী আহম্মদ উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি পাঁজরাভাঙ্গা এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দা জব্বার গাজীর ছেলে সাইদুল ও জাফর গাজীর ছেলে রিয়াদ মোটরসাইকেল থামিয়ে আলী আহম্মদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা আলী আহম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. রাকিবুল বলেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশালে স্থানান্তর করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ভোটকেন্দ্র থেকে দূরে এ ঘটনা ঘটেছে। এখনও ঘটনার কারণ জানা যায়নি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, 'আমি এইমাত্র সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে প্রশাসনের টিম পাঠানো হচ্ছে। পরে ভুক্তভোগীর পরিবার মামলা করতে চাইলে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।
আরও পড়ুন
- • বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাত দেশের ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ
- • উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া
- • ওয়াশিংটন-তেহরান সমঝোতার প্রভাবে নিম্নমুখী অপরিশোধিত তেলের বাজার
- • মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- • পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা
- • যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল ও পারমাণবিক আলোচনায় নতুন অধ্যায়
- • আরও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ২ হাজার ৫০৮ টাকা
- • ‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
