১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৩২

শিরোনাম
সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

গাজায় স্টেডিয়াম নির্মাণ করবে ফিফা

গাজায় স্টেডিয়াম নির্মাণ করবে ফিফা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা দিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের অংশ হিসেবে ৫০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ করবে সংস্থাটি।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউড অব পিসে নবগঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে তিনি এই ঘোষণা দেন। গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতেই বোর্ডটি গঠন করা হয়েছে।
 
ফিফা জানিয়েছে, নতুন স্টেডিয়ামটির ধারণক্ষমতা হবে ২০ হাজার থেকে ২৫ হাজার দর্শক। পাশাপাশি সেখানে একটি ফিফা একাডেমি গড়ে তোলা হবে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রকল্পের আওতায় ৫০টি ছোট ফুটবল মাঠ ও পাঁচটি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণেও অর্থায়ন করা হবে।

ইনফান্তিনো বলেন, ‘আমাদের শুধু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল বা সড়ক নয়, মানুষের আশা, আবেগ ও বিশ্বাসও পুনর্গঠন করতে হবে। ফুটবল সেই শক্তিই দেয়।’

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, গাজা পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র ১০ বিলিয়ন ডলার দেবে। এ ছাড়া আরো ৯টি দেশ ৭ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। পাঁচটি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশনে সেনা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে।

গাজায় আলাদা কোনো জাতীয় ফুটবল দল না থাকলেও ১৯৯৮ সাল থেকে ফিফা গাজা ও পশ্চিম তীরকে প্রতিনিধিত্বকারী একটি একীভূত ফিলিস্তিনি দলকে স্বীকৃতি দিয়ে আসছে।

আরও পড়ুন